কদুপুরে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

January 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কদুপুর এলাকায় কারের ধাক্কায় দুই সন্তানের জননী শিল্পি দেবনাথ (২৮) নামের এক নারী নিহত হয়েছেন।

১৭ জানুয়ারী শুক্রবার সন্ধা ৬ টার দিকে ঘটনাটি ঘটে। নিহত নারী কদুপুর এলাকার বাহরাইন প্রবাসী হরিপদ দেবনাথের স্ত্রী।

জানা যায়, ঘটনার সময়  নিহত শিল্পী মৌলভীবাজার শহর থেকে ডাক্তার দেখিয়ে বাড়ী ফিরছিলেন। বাড়ীতে আসার পথে গাড়ী থেকে নেমে একটি দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির কার ধাক্কা দেয় এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীরা উদ্বার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com