বিএনএসবি চক্ষু হাসপাতালে ৮১ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

January 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনা মূল্যে ৮১ জন রোগীর ছানি পড়া অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস) সিলেটের উদ্যোগে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় এ চক্ষু শিবির সম্পন্ন করা হয়।

১৩ জানুয়ারী হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হক মোস্তফা শহীদের বাংলো প্রাঙ্গণে বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬০০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৮১ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

অপারেশন শেষে রোগীদের চশমা, প্রয়োজনীয় ঔষধ ও দিক নির্দেশনা দিয়ে শনিবার বিকালে তাদেরকে হাসপাতল থেকে ছাড়পত্র দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ, দেওয়ান রুহুল আমিন ও হোসাইন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com