আলী আমজদ সরকারী বিদ্যালয়ে বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

January 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ আলী আমজদ সরকারী বিদ্যালয়ে বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার সকালে ১৮ জানুয়ারী সকালে  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বলেন, খেলাধুলা ও সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক গঠনে পূর্ণতা আনে এবং তাদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ করে সত্যিকারে দেশপ্রেমিক হওয়ার প্রেরনা যোগায়। তাই  খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে ৪৩টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com