এবার স্ত্রী বিরুদ্ধে স্বামীকে অপহরণের অভিযোগ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে স্ত্রী কর্তৃক স্বামীকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে অপহৃতের মা সত্তোর্ধো আমিনা বেগম স্থানীয় উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
১৮ জানুয়ারী শনিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনে উপজেলার আশিদ্রোন ইউপির পাইকপাড়া গ্রামের বাসিন্দা আমেনা বেগম অভিযোগ করেন, ছেলে রফিক মিয়াকে তার স্ত্রীর প্ররোচনায় ২০ নভেম্বর ভোরে ৫/৬ জনের একদল লোক একটি হাইএস বাহন যোগে অপহরণ করে নিয়ে যায়। এর পর তার ছেলের খোঁজ না পেয়ে থানায় অভিযোগ করেও ছেলেকে ফিরে পায়নি।
আমিনা বেগম অভিযোগ করেন, ছেলের সম্পত্তির লোভে তার স্ত্রী হয়ে স্বামীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখেছে। সংবাদ সম্মেলনে তিনি তার ছেলের খোঁজ বের করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
এসময় অপহৃত রফিক মিয়ার বড় ছেলে, ভাই ভাবী ও গ্রামের ২৮শে সর্দার উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে রফিক মিয়ার স্ত্রী শেফা বেগমের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। তবে এ ধরণের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন