শ্রীমঙ্গলে এশিয়ান টিভির  প্রতিষ্ঠা বার্ষিকী পালন

January 18, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পথ শিশুদের দিয়ে কেক কেটে এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

১৮ জানুয়ারী শনিবার বেলা ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুজ্জামান, ডা. হরিপদ রায়, বিশিষ্ট সমাজসেবক আবু সিদ্দিক মুসা, সজল কুমার দাস, সাংবাদিক বিকুল চক্রবর্তি, অধ্যাপক অবিনাশ আচার্য্য,  দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

এশিয়ান টিভির শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি এস কে দাস সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে পথ শিশুদের দিয়ে কেক কেটে এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালন করা হয়। পরে এ উপলক্ষে দুস্থদের মাঝে বেশ কিছু কম্বল বিতরণ করা হয়। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com