শ্রীমঙ্গলে ৫ ব্যাগ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

January 18, 2020,

শ্রীমঙ্গল  প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানা পুলিশ ৫ ব্যাগ গাঁজাসহ এক মাদক ব্যবসায়কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার ১৮ জানুয়ারী শ্রীমঙ্গল থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার মাজদিহি চা বাগান থেকে মাদক ব্যবসায়ী বাবু লাল সিং ছত্রী (২৭) কে ৫ ব্যাগ গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বাবু লাল সিং ছত্রী মৌলভীবাজার জেলার মৌলভী চা বাগান ৮ নং লাইনের জিতু সিং ছত্রীর ছেলে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা বলে জানা গেছে। বাবুল লালের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com