শ্রীমঙ্গলে শীতার্তের পাশে লালতীর সীড

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল চাতালী চা বাগান, কালাপুর বাজার ও শাপলাবাগ এলাকায় প্রায় দুইশতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে লালতীর সীড কোম্পানী।
১৮ জানুয়ারী শনিবার বিকেলে চাতালী চা বাগানের নাট মন্দিরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব। লালতীর এর ডিভিশনাল ব্যবস্থাপক তাপস চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক শফিকুল ইসলাম, লালতীর এর আঞ্চলিক ম্যানেজার কৃষিবিদ গোলাম আজম, লালতীরের সহকারী ম্যানেজার ইমরান হোসেন, চাতালী চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় নুনিয়া, সহকারী শিক্ষিকা চৈতালী চক্রবর্তী, শ্রমিকলীগ নেতা আব্দুল খালেক, বাগানের পঞ্চাত সভাপতি সাধন কর্মকার, বাগানের পুরহিত ও বিশ্বজিত সিং। পরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় বিভিন্ন এলাকায় গিয়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন লালতীর সীডের কর্মকর্তারা।



মন্তব্য করুন