আন্ত: স্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

January 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কামালপুর কাষ্টার আয়োজিত আন্ত : স্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৮ জানুয়ারি সকালে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্ত:স্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  সদর উপজেলার নালিউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আন্ত:স্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপি,এম (বার)। সহকারি উপজেলা শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার মোতাহের বিল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন,কামালপুর ইউপি চেয়ারম্যান ফয়ছল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, প্রবাসী কমিউনিটি লিডার শরফউদ্দিন।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বদরুল ইসলাম, আবু রায়হান, সোনালী ব্যাংক লিঃ কামালপুর শাখার ব্যবস্থাপক আজিজুল হক রাসেল প্রমুখ। প্রতিযোগিতা পুরস্কার বিতরনী শেষে শিক্ষার্থীরা মনোঞ্জ সাংসাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com