শ্রীমঙ্গলে প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরীদেরকে চেক ও সনদ বিতরণ

January 20, 2020,

স্টাফ রিপোর্টর॥ জেলা মহিলা বিষযক অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরীদের মধ্যে চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৪ জানুয়ারী বিকেলে মহিলা অধিদপ্তরের আওতায়, বিউটিফিকেশন ও ফ্যাশন ডিজাইনে প্রশিক্ষণ প্রাপ্ত, ৫০ জন প্রশিক্ষণার্থীকে চেক ও সনদ  শ্রীমঙ্গল মহিলা বিষয়ক অধিদপ্তরের কাযালয়ে বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামে সভাপতিত্বে এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়েদা আক্তারের পরিচালনায় অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরীদের মধ্যে চেক ও সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে ২৫ জন বিউটিফিকেশন ও ২৫ জন ফ্যাশন ডিজাইনে প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে ৬০০০ টাকার চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com