শ্রীমঙ্গলে ‘বাতায়ন’র উদ্যোগে মেধাবীশিক্ষার্থীদেরমাঝেপুরষ্কার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন বাতায়ন এর উদ্যোগে মেধা উৎকর্ষ ও মূল্যায়নী পরীক্ষা ২০১৮-১৯ এর উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধায় পৌরসভায় মহসিন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দের অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
বাতায়ন সভাপতি ডা. হরিপদের সভাপতিত্বে ও জগদিশ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুল ইসলাম, এমসিকলেজেরসাবেক প্রফেসর সাইয়্যিদ মুজীবুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক প্রফেসর কৃষ্ণ লাল কালুয়ার, প্রফেসর লোকেশ চন্দ্র দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, বালাগঞ্জ ডিগ্রি কলেজর অধ্যাপক ও বাতায়ন এর সাধারণ সম্পাদক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার। এ সময় ছাত্র-ছাত্রী,অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
ধারাবাহিকতায় ৬ষ্ঠ বারের মত বাতায়ন কর্তৃক উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৮ ও ২০১৯ সালে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীপর্যন্ত ১৩শ’ শিক্ষার্থী মেধাউৎকর্ষ ও মূল্যায়নপরীক্ষায় অংশ গ্রহন করে।
বিগত দুই বছরের পরীক্ষায় ১৩শ’ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে চূড়ান্ত মেধা তালিকায় ৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।



মন্তব্য করুন