যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ও মৌলভীবাজার সহ সারা দেশে সংগঠিত নারী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি মৌলভীবাজার জেলা যৌন হয়রানির নির্মূলকরন নেটওয়ার্ক এর উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা যৌন হয়রানির নির্মূলকরন নেটওয়ার্ক এর আহব্বায়ক রাশেদা বেগমের সভাপতিত্বে এবং যুগ্ম আহাব্বায়ক নজরুল ইসলাম মুহিবেবর পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা সিইপি ব্যবস্থাপক অল্লিকা, সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল, বেলাল তালুকদার প্রমুখ।
মানববন্ধন অনুষ্ঠানে নারী ধর্ষণ ও নারী নির্যাতনের কারীদের কঠোর শাস্তির দাবী করেন। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রী, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন