বিশেষ শিশু (অটিজম)দের শীত বস্ত্র বিতরণ

January 20, 2020,

স্টাফ রিপোর্টর॥ মৌলভীবাজার রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে বিশেষ শিশু (অটিজম)দের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার ১৯ জানুয়ারী বিকেলে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শ্যামলী পূরকায়স্থ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজেদুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দিপ দাশ, সুষমিত পাল,সমরিতা পাল, দেবরাজ পাল প্রমুখ। শীত বস্ত্র বিতরণে মৌলভীবাজার সদর উপজেলার শতাধিক  বিশেষ শিশুরা (অটিজম) উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com