ফুলতলী ছাহেব (রঃ) একাডেমীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান

January 20, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের উত্তরসুরে দি ইলেট ফুলতলী ছাহেব (রঃ) একাডেমীতে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থী, অভিবাবক ও এলাকার সূধীজনদের নিয়ে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও নবীনবরণ অনুষ্টিত হয়েছে। একই সাথে বীর মুক্তিযোদ্ধার কন্ঠে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনারও আয়োজন করা হয়।

১৯ জানুয়ারী রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার বিশ^াসের সভাপতিত্বে ও শিক্ষিকা সাকিরুন নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও পরিচালক মো. আব্দুল তোয়াহিদ আকাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক জহর তরফদার, আওয়ামী মৎস্যজীবি লীগের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আশিকুর রহমান, প্রাক্তন প্রফেসর অরুন বৈদ্য, গোপাল দেব প্রমূখ। এসময় বিগত পিএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করায় কৃতি শিক্ষার্থী জয়শ্রী দাশ চৌধুরী চৈতি’কে সংবর্ধনা প্রদান ও অভিনন্দনপত্র প্রদান করা হয়। পরে, সঙ্গীতের মূর্চ্ছনায় ২০২০ সালে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা সহকারে বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ¦ আজিজুর রহমান শিক্ষার্থীদের মুজিববর্ষের অগ্রিম শুভেচ্ছা প্রদান করেন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com