সড়ক পরিবহন শ্রমিকলীগের মানববন্ধন ও প্রতিবাদ সভা

January 20, 2020,

স্টাফ রিপোর্টার॥  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য ও উপ-কমিঠির সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন ও শাহিন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার ১৯ জানুয়ারী দুপুরে মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলা শাখা ( রেজিঃ নং-বি-২০৯১) যৌথ উদ্যাগে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভা জেলা শাখার সভাপতি শিবলু আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাহিদ হাসানের পরিচালনায় সম্পন্ন হয়।

এসময় বক্তব্য রাখেন,জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সহ-সভাপতি মোঃ শাহজাহান খান, যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক সুবোধ কুর্মী, কুলাউড়া উপজেলা কমিঠির আহবায়ক ওমর আলী, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি খাইরুজ্জামান কামাল, বড়লেখা উপজেলা সভাপতি কয়ছর আহমদ, সাধারণ সম্পাদক মুমিনুর রহমান টনি, সাংগঠনিক সম্পাদক সুনাম উদ্দিন, এান বিষয়ক সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

বক্তারা সন্ত্রাসী কায়দায় পরিকল্পিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও পুলিশি হয়রানী বন্ধ করার জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com