সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শামিমকে কুপিয়ে আহত

January 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমদ (৪৫)কে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় বিলাল মিয়া (৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের দরগা মহল্লায় বাসা দখলকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জানান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শামিম আহমদ ও রফিকুল ইসলাম রকিব এর সাথে একটি বাসা নিয়ে মামলা চলছিল। রকিব বাসায় কাজ করাছিল এসময় শামিমের সাথে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে শামিম কে দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে শামিম আহমদের অবস্থার অবনতি দেখা দিলে তাকে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com