গ্যাসের মূল্য তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

January 21, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোড, পল্লী বিদ্যুৎ গেইট, দক্ষিণ উত্তরসূর, শাহীবাগ ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ২১ জানুয়ারি  সকাল ১১.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ  ফোর্স এর সহায়তায় মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রয় করার অপরাধে মুরাদ হার্ডওয়্যারকে ৫ শত টাকা, পল্লী বিদ্যুৎ গেইটে অবস্থিত মা এন্টারপ্রাইজকে  ৫ শত টাকা, দক্ষিণ উত্তরসুরে অবস্থিত জাফর ভেরাইটিজ ষ্টোরকে ৩ শত টাকা, শাহীবাগে অবস্থিত নিউ হাসান ট্রের্ডাসকে ৫ শত টাকাসহ মোট ১ হাজার ৮ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এবং উক্ত প্রতিষ্ঠানগুলোসহ এলপি সিলিন্ডার গ্যাসের বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে যতদিন পর্যন্ত সিলিন্ডারের গাঁয়ে খুচরা দাম লিখে  না দেয় ততদিন পর্যন্ত  প্রতিষ্ঠানের সামনে মূল্য তালিকায় খুচরা মূল্য লিখে প্রর্দশন করার জন্য নির্দেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com