সোনার বাংলা আদর্শ ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজার এলাকার সোনার বাংলা আদর্শ ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
২২ জানুয়ারী বুধবার স্থানীয় আলাপুর মাঠে সংগঠনের সভাপতি কয়েছ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন মিয়া এবং সাম্মু চৌঃ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার আবু জাহেদ রাহী।
উদ্বোধনী সময়ে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান বাবু অরবিন্দ পোদ্দার বাচ্চু, শেরপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মোঃ রব্বান মিয়া, সমাজকর্মী চৌধরী মোঃ মিরাজ।
উপস্থিত ছিলেন পৃষ্টপোষক প্রবাসী ময়নুল ইসলাম সোহাগ, শেরপুর ফাঁড়ির কর্মকর্তা বায়েজিদ হোসেন, সরকার বাজার সিএনজি সমিতির সভাপতি মশিউর রহমান নয়ন, মামুন মিয়া।
এছারা উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি তোফায়েল আহমেদ, শাকির হোসেন, সাইফুল ইসলাম উজ্জল, জায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক রিপন মিয়া, সহ-সাধারণ সম্পাদক-আলামিন কবির সোহাগ, জুবায়ের আহমেদ, অপু বর্মণ, মামুনূর রশীদ মাছুম, রিজন আহমেদ, সাইদুর রহমান, পবলু আহমেদ, মুকিদ আহমেদ, ইমাদ আহমেদ, ইকবাল আহমেদ, নয়ন আহমেদ, রায়হান আলী প্রমুখ।



মন্তব্য করুন