মখলিছুর রহমান ডিগ্রি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

February 22, 2020,

স্টাফ রিপোর্টার\ আলহাজ¦ মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে শহিদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। শুক্রবার ২১ ফেব্রæয়ারি শহীদ মিনারে পুুষ্পর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা এম. এ রহিম সিআইপি, কলেজের আজীবন সদস্য মুজিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com