শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত  ৯ মেট্রিক টন পেঁয়াজ নিলামে বিক্রি

February 22, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত ৯ মেট্রিক টন পেঁয়াজ নিলামে বিক্রি করেছে প্রশাসন। ২২ ফেব্রুয়ারী শনিবার সকালে শ্রীমঙ্গল থানা চত্বরে খোলা নিলামে ৩ লাখ ৮৭ হাজার টাকায় এসব পেঁয়াজ বিক্রি করা হয়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সেন্ট্রাল রোড থেকে একটি ট্রাকে পরিত্যাক্ত ৯ মেট্রিক টন পেঁয়াজ উদ্ধার করে থানা পুলিশ। এসময় পেঁয়াজের কোন বৈধ কাগজপত্র ও মালিক দাবীদার না থাকায় পুলিশ পরিত্যাক্ত হিসেবে পেয়াজ ভর্তি ট্রাকটি থানায় নিয়ে আসে।

শনিবার দুপুরে সমশেরনগরস্থ চাতলা পুর শুল্ক ষ্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা সজল কান্তি দাস এর উপস্থিতিতে  এ নিলাম কার্যক্রমে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, ওসি (তদন্ত) সোহেল রানা, এস আই আল আমিনসহ অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

উম্মোক্ত নিলামে সর্বোচ্চ দর দাতা হিসেবে ব্যবসায়ী হাজী কামাল হোসেন ৩ লাখ ৮৭ হাজার টাকায় পেঁয়াজ ক্রয় করেন এবং এ টাকা সরকারি কোষাগারে রাজস্ব হিসাবে জমা হয়।

পুলিশ ধারনা করছে, স্থানীয় কোন ব্যবসায়ী অতি মুনাফার লোভে ৯ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে চোরাই পথে শ্রীমঙ্গলে নিয়ে আসতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com