মৌলভীবাজার কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

স্টাফ রিপোর্টার॥ পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) মৌলভীবাজার। মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত গ্রেড ১৩ হতে গ্রেড ১৬ ভূক্ত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে তারা দিনব্যাপী কর্মবিরতি পালন করে।
২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা কালেক্টরেট অফিসের সামনে সভা সমাবেশের মাধ্যমে তারা এই কর্মসূচী পালন করেন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সমাবেশে বক্তব্য রাখেন এ,কে সেলিম, সাধারণ সম্পাদক মো: মুশফিকুর রহমান, তপন কান্তি ধর, কমল পদ দে, মো: আব্দুল হাশেম, আব্দুর রব, মো: বাদশা মিয়া, নিরেন্দ্র কুমার দেবনাথ, এম এ কাউছার, সুব্রত ধর, জহির উদ্দিন, সালমান বখস প্রমুখ।
বক্তারা বলেন সরকার আমাদের এই ন্যায্য দাবি মেনে নিবেন এমনটিই প্রত্যাশা রাখছি।



মন্তব্য করুন