জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
February 27, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রদলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ভাইয়ের গাড়ি বহরে হামলার প্রতিবাদে
২৬ ফেব্রুয়ারী বুধবার শহরের এম সাইফুর রহমান রোডে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা মামুন পারভেজ, আবিদুর রহমান, শাহ আলম, রিপন আহমদ, রাহিন আহমদ, সায়েদ আহমদ, নাঈম আহমদ, পাপন আহমদ, আইনুল ইসলাম চৌধুরী, জনি আহমদ, সুলতান আহমদ টিপু,আজিজ আহমদ, মাহবুব আল জামাল, সুয়েব আহমদ, আব্দুল্লাহ আল মামুন, দিনার চৌধুরী, সায়েদ আলী, ফাহিমুল ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন