মৎসজীবীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবীদল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিগত ২২ ফেব্রুয়ারী শনিবার কায়রান রেষ্টুরেন্টে এক মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
মৎসজীবীদল মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ মুসা মিয়া ও সাধারণ সম্পাদক কবির উদ্দিনের সঞ্চালনায় মতবিনময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বি.এন.পির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা: এ.জেড.এম. জাহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বি.এন.পির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রফিক ও শেখ শামীম।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ সভাপতি এম.এ. মুকিত, সহ সভাপতি আব্দুল ওয়ালী সিদ্দিকি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যন ভিপি মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবদল সিলেট এর বিভাগীয় সাংগনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: রুবেল মিয়া,
এছাড়াও জেলা মৎসজীবীদলের প্রতি ইউনিটের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন