জাতীয় বীমা দিবস পালিত
March 1, 2020,

পলি রানী দেবনাথ॥ সারাদেশের ন্যায় মৌলভীবাজারে ও পালিত হলো জাতীয় বীমা দিবস। বীমা দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি”। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট এম. সেকুল ইসলাম সরদারের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।



মন্তব্য করুন