গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মহান ভাষা শহীদদের স্বরনে ক্রিকেটটুর্নামেন্টের ফাইনাল খেলা ২৯ ফেব্রুয়ারী শনিবার ২৮শে ফেব্রুয়ারি স্হানীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনালে মোস্তাকিম একাদশ মোকাবিলা করে ফরহাদ একাদশের। প্রথমে ব্যাট করে ফরহাদ একাদশ নির্ধারিত ৬ ওভারে ১১২রান করে জবাবে মোস্তাকিম একাদশ ৮০ রানে ওভার শেষ হয়, ফলে ৩২ রানে ফরহাদ একাদশ জয়লাভ করে চাম্পিয়ন হওয়ারগৌওর অর্জন করে। বিজয়ী দলে জামাল হোসেন ম্যান অবদ্যা ফাইনাল ও সিরিজ নির্বাচিত হন।
খেলা শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়,এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট সাইফুর রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি আরমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ সেলিমুল হক। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশন সাধারনসম্পাদক আমিরুল ইসলাম সাহেদ।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমীন। অন্যান্যের মধ্যে উপস্থিতছিলেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সভাপতি আবু মিয়া চৌধুরী,লন্ডন প্রবাসী আলহ্বাজ সুন্দর মিয়া,জেলা ছাত্র লীগেরসাংঘটনিক সম্পাদক জামিল হোসেন,বদরুল ইসলাম রিপন ।



মন্তব্য করুন