মৌলভীবাজার মেয়র চত্বরে কোরাসের বই মেলা শুরু

March 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কোরাসের উদ্যোগে শুরু হয়েছে অর্ধমাস ব্যাপি বঙ্গবন্ধু বইমেলা। মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্বরে নির্মিত মুজিব শতবর্ষের ক্ষণ গণনা মঞ্চের পাশে এই বইমেলার আয়োজন করেছে সৃজনশীল বুক ক্যাফে বইয়ের কোরাস।
রবিবার ১ মার্চ সকালে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও ছড়াকার আবদুল হামিদ মাহবুব, কথাসাহিত্যিক সৈয়দ মোহিবুল আমিন, কবি ও নাট্যকার আব্দুল মতিন, কবি ও সাংবাদিক কোরাসের কর্ণধার মুজাহিদ আহমদ, সাংবাদিক মহসিন আহমদ ও আলী হোসেন রাজন প্রমুখ। বই মেলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের পাশাপাশিশিশুÑকিশোর,ফিকশন, ননÑফিকশন, সায়েন্স ফিকশন, রহস্য, ভৌতিক, থ্রিলার, অ্যাডভেঞ্চার, গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, ইতিহাস-ঐতিহ্য, সংগীত, চলচ্চিত্র, বিনোদন, গবেষণা, সাহিত্য সমালোচনা, ধর্মীয়, গণমাধ্যম-সাংবাদিকতা, রাজনীতি, ভাষা-অভিধান, রান্নাবান্না, খাদ্য-পুষ্টি, স্বাস্থ্য ও পরিচর্যা ইত্যাদি বিষয়ের বই থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com