ঈদগাহে বসে গাজা সেবনের দায়ে সাত সেবনকারীর জেল
March 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন পৌর ঈদগাহে বসে গাজা সেবনের দায়ে সাত গাজা সেবনকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড সঞ্জিত কুমার মাধ্যমে ১৫ দিনের জেল দেন।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তর মাদকদ্রব্যের ইন্সপেক্টর ইমদাদ উল্ল্যা বিষয়টি নিশ্চিত করে জানান ১ মার্চ সন্ধ্যায় ৭ গাজা সেবনকারীকে আটক করে।
আটককৃতরা হলেন আলমগীর হোসেন (২০), পলাশ মিয়া (২৯), লিটন মিয়া (৪০),বরকত আহমদ (২৬), আবু আহমেদ (২৬),শেখ শাহেদ আহমদ (২৪) মকু মিয়া (৪৫) জেলা মাদকদ্রব্য অধিদপ্তর জানায় তাদের বাড়ি সবার দরগামহলা এলাকায়।
মাদকদ্রব্য অধিদপ্তর ইন্সপেক্টর জানান, রোববার সন্ধ্যায় শহরের পৌর ঈদগাহ মাঠে এক বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন কালে সাত গাজা সেবনকারিকে ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের জেল দেওয়া হয়।



মন্তব্য করুন