আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে সমাবেশ

March 5, 2020,

স্টাফ রিপোর্টার॥ “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”এই প্রতিপাদ্য নিয়ে ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে নারী সমাবেশ।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে ৫ মার্চ বৃহষ্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার,  জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ ইহাহ ইয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শাহিদা আক্তার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান, রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমিনসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com