চতুর্থ সদর উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আয়োজনে পাঁচ দিনব্যাপী চতুর্থ স্কাউট সমাবেশ ২০২০ এর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার ৫ মার্চ বিকালে মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে স্কাউট সমাবেশের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। অনুষ্ঠান শুরু থেকে স.ব.ম দানিয়াল এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সদর উপজেলার নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের মৌলভীবাজার জেলার সহ-সভাপতি মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ স্কউটসের মৌলভীবাজার জেলার কমিশনার খয়রুজ্জামান শ্যামল প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক ও স্কাউট সদস্য বৃন্দ।
পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশে মৌলভীবাজার সদর উপজেলার ৩৯ টি স্কুল অংশগ্রহন করেছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যায়ল, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা সহ ৩৩ টি স্কাউট ও ৬টি গার্স স্কাউট অংশ গ্রহণ করেছে। স্কাউট সমাবেশ চলবে ৯ মার্চ পর্যন্ত।



মন্তব্য করুন