শ্রীমঙ্গলে বসতবাড়িতে আগুন ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

March 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার জব্বার মিয়ার বাড়িতে অগ্নিকান্ডেরর গঠনা ঘটেছে।এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

বৃহস্পতিবার ৫ মার্চ শহরের আবাসিক এলাকা বিরামপুর থেকে রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে।

আগুনের খবর পেয়ে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নিরন সিং বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com