ভিডিও ও ফটোগ্রাফার এসোসিয়েশনের সাধারণ সভা ও আইডিকার্ড বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ভিডিওও ফটোগ্রাফার এসোসিয়েশন (রেজি:নং মৌ-০০৬) এর বার্ষিক সাধারণ সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ মার্চ রাতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনেএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ। সংগঠনের সভাপতি আব্দুল আলিম চৌধুরী আলী ও সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিতার আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: সোহেল আহমদ।
এ সময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ পলাশ,প্রচার সম্পাদক গব্ন্দী মল্লিক,সহ সাংগঠনিক ওয়াসিম আহমদ, সদস্য আলম আহমদ, মোঃ বদরুল, এনামুল হক আলম, সুরুজ আহমদ ও আবুল আহমদ প্রমুখ।
সংগঠনের সদস্য রাতাদের বক্তব্য বলেন তারা রাতে বেলায় বিশেষ করে গভীর রাতে প্রোগ্রাম শেষ করে আসা যাওয়ার পথে অনেক সময় পুলিশি হয়রানির শিকার হন।
এ ব্যাপারটি গুরুত্বসহ কারে দেখার জন্য প্রধান অতিথি ও বিশেষ অতিথি’র অনুরোধ করেন। এ সময় সংগঠনের নেতারা কথা দেন সংগঠনের পরিচয়ে কোন অন্যায় এবং দেশের আইন বিরোধী কার্য কলাপে জড়িত হলে সংগঠন কোন অবস্থায়ই তাদের পাশে দাড়াবেনা এবং তার বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষনা দেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সদস্যদের হাতে সংগঠনের পরিচয়পত্র আইডি কার্ড তুলে দেন।



মন্তব্য করুন