শ্রীমঙ্গলে তাওহীদি জনতার ব্যানারে ভারতের দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

March 7, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ভারতের দিল্লীতে মুসলিম গণহত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে শুক্রবার ৬ মার্চ বাদ জুম’আ  শ্রীমঙ্গলে সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল বায়তুল আমান জামেম সজিদের ইমাম ও খতীব মাওলানা আবদুল মালিক বাহুবলীর সভাপতিত্বে ও খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, উপজেলা জামেম সজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা মোঃ আয়েত আলী, খেদমতে কুরআন পরিষদ সভাপতি হাফিজ আব্দুল্লাহ চৌধুরী জুমন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এম এর হীম নোমানী, আশিদ্রোন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মোঃ আব্দুল মালিক, বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, আল আত্তার মসজিদের ইমাম ও খতিব মাওলানা মামুনুর রশীদ, আল মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাফায়েত উল্লাহ, বায়তুল আমান জে মসজিদের ছানী ইমাম হাফিজ মাওলানা আবু মুছা ও রেলওয়ে জামে মসজিদের ভারপ্রাপ্ত ইমাম হাফিজ আবু নোমান মুমিন প্রমুখ।

অনুষ্ঠিত উক্ত মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন,  ভারতের দিল্লীতে মুসলিম গণহত্যার দায় ভারত সরকার কোনো ভাবেই এড়াতে পারেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হাত মানুষের রক্তে রঞ্জিত, মুসলমানদের রক্তে রঞ্জিত। এ রকম একজন উগ্র সাম্প্রদায়িক ব্যক্তিকে বাংলাদেশের জনগণ কোনো ভাবেইবাংলাদেশে দেখতে চায় না। বক্তারা আরো বলেন, অবিলম্বে নরেন্দ্র মোদির  বাংলাদেশ সফর বাতিল করতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে  নরেন্দ্র মোদিকে যদি বাংলাদেশে আনা হয় তবে উদ্ভূত পরিস্থিতির সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সমাবেশে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলার সাংগঠনিক সম্পাদক এইচ এম আব্দুল মতিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এইচ এম শাহাদাত হোসাইন খান, মোঃ এহসানুল হক, বায়তুল মাল সম্পাদক মাওলানা মাহবুবুল আলম বাশার, মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, হাফিজ শুয়াইবু রহমান চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সহ সভাপতি মুফতী মাওলানা মনির উদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com