প্রবীণ সাংবাদিক হারুনূর রশীদের সাথে পাতাকুঁড়ির দেশ পরিবারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ প্রবীণ সাংবাদিক, মুক্তকথা পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হারুনূর রশীদ এর সাথে পাতাকঁড়ির দেশ পত্রিকা পরিবারের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৭ মার্চ সন্ধ্যায় পাতাকঁড়ির দেশ পত্রিকা কার্যালয়ে মতবিনিময় সভার শুরুতে সাংবাদিক হারুনূর রশীদকে ফুলদিয়ে বরণ করেন পাতাকুঁড়ি পরিবার। এ সময় উপস্থিত ছিলেন বাসসের জেলা প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, পাতাকঁড়ির দেশ পত্রিকার সম্পাদক, বাংলাভিশন ও জনকন্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, নির্বাহী সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি বকশী মিছবাহ উর রহমান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ,পাতাকঁড়ির দেশ পত্রিকা সিনিয়র স্টাফ রিপোর্টার ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ দীন ও পাতাকুঁড়ির দেশ পত্রিকার ক্যামেরা পার্সন মঞ্জু বিজয় চৌধুরী।
সাংবাদিক হারুনূর রশীদ মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী ও আজীবন সদস্য, ষাটের দশকের তুখোড় সাংবাদিক, রাজনীতিবীদ ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন। মতবিনিময় সভায় তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও ষাটের দশকের সাংবাদিকতার বিভিন্ন বিষয় ছাড়াও মৌলভীবাজারের সাংবাদিকতার ইতিহাস,ঐতিহ্য,সুনাম ও সৌহাদ্রের বিষয় নিয়ে আলোচনা করেন।



মন্তব্য করুন