ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

March 8, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় ৪র্থ তলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।

৮ মার্চ রবিবার দূপুরে নাম ফলক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমেদ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু মিয়া চৌধুরী’র সভাপতিত্বে এবং কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ এর  পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী।

বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী এনায়েত মোঃ সিরাজ, সিলেট বারের এপিপি এডভোকেট সাইফুর রহমান, সহঃ প্রকৌশলী মোঃ শামীম, সাবেক সভাপতি লতিফুর রহমান, প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া,খালিছুর রহমান।

উপস্থিত ছিলেন প্রবাসী আলহাজ¦ সুন্দর মিয়া, স্থায়ী দাতা জাবেদ রনি আহমেদ, আব্দুল্লাহ মোঃ মুন্না, হাজী লতিফ মিয়া, ইউ/পি সদস্য কাদির মিয়া, বিজন কুমার দেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com