শিল্পকলা একাডেমিতে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ মার্চ মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্বরে মুজিববর্ষ উদযাপন মঞ্চে বিভিন্ন প্রাইমারি, হাইস্কুল-মাদরাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করে।
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” এ প্রতিপাদ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, যোদ্ধাহত আব্দুল মোহিত টুটু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন।
অনুষ্ঠানটি সমন্বয় করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু এবং জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা।
ভাষণ প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক নাজিয়া শিরিন প্রতিযোগিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক বিভিন্ন বই পুরস্কার তুলে দেন।



মন্তব্য করুন