পুষ্টি বিষয়ক এডভোকেসি কর্মশালা

March 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস, খাদ্যের কথা ভাবলে পুষ্টি কথা আগে, এই লক্ষ্যে পুষ্ঠি বিষয়ক এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ সোমবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হল রুমে সিএনআরএস-সুচনা কর্মসুচি মৌলভীবাজার সদর উপজেলার আয়োজনে দিন ব্যাপী পুষ্ঠি বিষয়ক এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর পুষ্ঠি বিষযক কমিটির সভাপতি শরিফুল ইসলামে সভাপতিত্বে এবং সুচনা গর্ভন্যান্স অফিসার ওয়াহিদুজ্জামান এর পরিচালনায় কর্মশালায়  প্রধান ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা (মহিলা) ভাইস চেয়ারম্যান শাহিনা রহমান। বক্তব্য রাখেন সেইভ দ্য চিলড্রেন জেলা প্রতিনিধি  কাজি আলম, প্রেগ্রাম অফিসার (্এডভোকেসি), সুচনা কর্মসুচি মৌলভীবাজার সদর উপজেলা ব্যবস্থাপক আবু আসলাম,পুষ্টি বিষয়ক অফিসার আলতাফুর রহমান, সুচনা গর্ভন্যান্স অফিসার ওয়াহিদুজ্জামান, সদর যুব উন্নয়ন কর্মকর্তা জসীমউদ্দিন, উপজেলা স্বাস্থ্য প,প, কর্মকর্তা ডা: বিমেন্দু ভৌমিক,উপজেলা কৃষি কর্মকর্তা সুবুত কান্তি দত্ত,সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, মাধ্যমিক কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া,উপজেলা প,প কর্মকর্তা রাশেদুল হাসান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল সামী  প্রমুখ। বক্তরা সুচনা প্রকল্পের আওতায় নানা উন্নয়ন প্রকল্পে দক্ষ জনশক্তি তৈরীতে পুষ্ঠির উপর গুরুত্বারোপ করেন । সদর উপজেলার সরকারি কর্মকর্তাগন ,জন প্রতিনিধি সকল ইউপি সদস্য সাংবাদিকগন সহ  প্রায়  ৬০জন পুষ্ঠি বিষয়ক এডভোকেসি কর্মশালায় অংশ নেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com