মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জেলা আওয়ামীলীগের কার্যকরি পরিষদের বর্ধিত সভা
March 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার কার্যকরি পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ সোমবার দুপুর মৌলভীবাজার পৌরসভা হলরুমে কার্যকরি পরিষদের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন মহিলা সংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজলসহ কার্যকরি পরিষদের সদস্য ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ১৭ মার্চ মুজিব বর্ষ সফল ও স্বার্থকভাবে পালন করতে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



মন্তব্য করুন