করোনা ভাইরাস রোগীর জন্য ১০৫ বেড প্রস্তুত : আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্ব প্রস্তুতি হিসেবে মৌলভীবাজার সদর হাসপাতাল, রাজনগর, জুড়ী ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০৫ টি বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ বেডের পুরোটাকেই এর আওতায় নিয়ে আসা হয়েছে এবং অন্তঃ বিভাগে রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধ এবং প্রতিকারে করণীয় সংক্রান্ত গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে মৌলভীবাজারে করোনা ভাইরাসের জন্য ১০৫ বেড প্রস্তুত করা হয়। নোটিশে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃ বিভাগে কোনো রোগীই ভর্তি করা হবে না। রাজনগর হাসপাতালের ৫০ বেডের পাশাপাশি জুড়ী ও কমলগঞ্জ উপজেলায় আরও ৫০টি বেড প্রস্তুত করে রেখেছে কর্তৃপক্ষ এবং সে সাথে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ৫টি বেড প্রস্তুত রাখা হয়েছে
মৌলভীবাজারের সিভিল সার্জন তৌহিদ আহমদ বলেন, এ পর্যন্ত জেলার কোথায়ও করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। তবে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ারও আহবান করেন। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুত্তি নিয়েছি।



মন্তব্য করুন