ভারতে মুসলিম হত্যা ও চট্টগ্রামে মন্দিরে হামলার প্রতিবাদে সমাবেশ

March 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ ভারতের দিল্লীর শাহীনবাগে বিজেপি ও আরএসএস’র হত্যা, চট্টগ্রামে পটিয়ায় মন্দিরে হামলার প্রতিবাদে “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন” জেলা সংসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ সোমবার মৌলভীবাজারের চৌমুহনা চত্ত্বরে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সুবিনয় রায় শুভ। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, মৌলভীবাজার জেলা সংসদের সমাজকল্যাণ বিষয়ক আব্দুর রাইয়ান শিপু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাংগঠনিক সম্পাদক সামায়েল রহমান। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও হামলা কারিদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবী জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com