বিষমুক্ত বেগুন চাষে সফলতা ॥ মাঠ দিবসে কৃষকদের সফলতা বর্ননা

March 10, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে এক চা শ্রমিক চাষ করেছেন শতভাগ বিষ মুক্ত মালচিং পদ্ধতিতে উচ্চ ফলন শীল পার্পল কিং বেগুন। মঙ্গলবার দুুপুরে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে এর ফসল কর্তন উপলক্ষে অনুষ্ঠিত হয় মাঠ দিবস।

লালতীর সীডের উদ্যোগে আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াছমিন মুনালিসা সুইটি। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আলাউদ্দিন, লালতীর সীডের সিলেট ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও লালতীরের অনান্য কর্মকর্তা বৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন মালচিং পদ্ধতিতে সফল বেগুন চাষী চা শ্রমিক সুজন সিং। এ সময় এলাকার অনান্য কৃষক ও সূধীজন উপস্থিত ছিলেন।

কৃষক সুজন সিং জানান, লালতীর সীড থেকে ব্রীজ নিয়ে তিনি প্রথমবারের মাতো মালচিং পদ্ধতিতে হাইব্রীড বেগুন পার্পল কিং এর চাষ করে সফলতা পেয়েছেন। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত কোন প্রকার স্প্রে করেন নি। তবে পোকা মাকর দমনের জন্য ব্যবহার করেছেন সেক্স ফেরেমাইন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এটি চাষে ব্যাপক সফলতা পাওয়া গেছে। জমিতে পানি না উঠলে এ গাছ দুই বছর বাঁচে এবং প্রতি গাছে ২০ থেকে ৩০ কেজি বেগুন দেয়। একই সাথে এটিতে পোকা মাকরের উপদ্রপ অনেক কম এবং খেতে এটি অনেকটা সু-স্বাদু।

তবে কৃষকরা জানান, বেগুনের বাজার মুল্য তারা কম পাচ্ছেন। বাজারে তারা নিজে বিক্রি করতে না পাড়ায় এটি ১৫/১৬ টাকা দরে আরদে দিতে হয়। যা খুচরা বাজারে বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com