মাস্কের অতিরিক্ত মূল্য রাখায় ঔষধের দোকানে অভিযান

March 10, 2020,

স্টাফ রিপোর্টার॥ মাস্কের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখায় আইনগত ব্যবস্থা গ্রহণে মাঠে অভিযানে নামে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর জেলা শাখা।

করোনা ভাইরাস সংক্রমণের সংবাদ ও রাষ্ট্রীয়ভাবে সর্তকতার নির্দেশনার পর কিছু অসাধু জেলা ও উপজেলার ঔষধ ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মাস্ক ও স্যানিটাইজার জাতীয় দ্রবাদি বিক্রয় করছেন। ক্রেতাদের এমন অভিযোগ ও তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে জেলা শহরের বিভিন্ন ফার্মেসীতে জেলা পুলিশের বিভিন্ন টিম সাদা পোশাকে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমূহনাস্থ ট্রাস্ট ফার্মেসী অভিযানের সময় ৫ টাকার মাস্ক ৩০ (ত্রিশ) টাকায় বিক্রয় করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার আইনে নগদ ১০,০০০/-(দশ হাজার) জরিমানা করা হয়। এই অভিযানে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক আল আমিনসহ জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক আল আমিন এসময় অনেক ফার্মেসীর মালিক পক্ষকে কম মুনাফায় মাস্ক বিক্রি জন্য অনুরোধ করে মানুষের সহযোগিতা করার উদাত্ত আহবান জানান। সংশ্লিষ্টরা জানান এমন অভিযান প্রতিনিয়তই সারা জেলায় অব্যাহত থাকবে। তবে জেলা ও উপজেলা শহরের অধিকাংশ ফার্মেসীতে মাস্ক পাওয়া যাচ্ছেনা এমন অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন হঠাৎ একসাথে অতিরিক্ত চাহিদা বেড়ে যাওয়ায় চাহিদানুযায়ী সরবরাহ করতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া চাহিদা অনুযায়ী মাস্ক সরবরাহ করতে পারছেনা মাস্ক প্রস্তুতকারক কোম্পানী গুলো। তাই বাজার জুড়ে মাস্কের সংকট চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com