লরেল হিলস পার্ক পরিদর্শন করলেন নেছার আহমদ এমপি
March 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সোনাপুরে এলাকায় আধুনিক লরেল হিলস পার্ক পরিদর্শন করলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সোমবার ১০ মার্চ দূপুরে লরেল হিলস পার্ক পরিদর্শন করেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল আলী,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ নোওশের আলী খোকন, লরেল হিলস পার্কের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, জেলা জেলা যুবলীগের সভাপতি নাহিদ হোসেনসহ রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
শিশু পার্কটিতে রয়েছে ট্রেন, সুইমিং পুল, ফাইটার জেট, মেরি গো রাউন্ড, ফেরিস হুইল স্কেটিং রিং ছাড়াও পার্টি হল রুম এখানে আরও রয়েছে বেশ কিছু চমকপ্রদ রাইডস।



মন্তব্য করুন