সদর হাসপাতালে দালালসহ ৫ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

March 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রকাশ্য ধূমপান ও ফার্মেসির ঔষধ দালালির অভিযোগে ৫ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার ১১ মার্চ দুপুর ১ টার দিকে সদর হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম।

প্রকাশ্যে ধূমপানে দুজনকে ৩শত টাকা করে ৬শত টাকা জরিমানা করা হয়। তারা হলেন শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন এলাকার খালেক মিয়ার ছেলে ফরিদ মিয়া (৩৫), বডকাপন এলাকার আলিফ মিয়ার ছেলে রমজান মিয়া (২৫)।

ফার্মেসির ঔষধ দালালির অভিযোগে ৩ জনকে ১হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা তারা হরেন, কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রাম চন্দ্র ভট্টাচার্যের ছেলে রিংকু ভট্টাচাযর্ (৩৫), শ্রীমঙ্গল উপজেলার আশিদোন গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম(৬০), মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল গ্রামের চিত্তরঞ্জন দেবের ছেলে চিন্ত দেবী (২৮)।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ ফয়সল আহমদ জানান এই হাসপাতালে তিন ধরনের দালাল রয়েছেন। তারা হচ্ছে বিভিন্ন ক্লিনিক, প্যাথলজি ও ফার্মেসির দালাল। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বারের পরিচালক সৈয়দ রিমন আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com