শহরে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

March 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

বুধবার ১১ মার্চ দিনভর শহরের কোর্ট রোডে মেয়র মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে ধুলাবালি অপসারণ করে পানি দিয়ে ধোয়া-মোছা করতে দেখা যায়।

‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ এই ধারণাকে সকল মানুষের মাঝে পৌঁছে দিতে সারাদেশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

পরিচ্ছন্ন, থকথকে-ঝকঝকে শহর গড়তে কাজ করছে মৌলভীবাজার পৌরসভা। ছবিটি বুধবার দুপুরে কোর্ট রোড থেকে তোলা।

মেয়র ফজলুর রহমান বলেন- ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। এরইমধ্যে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করেছি। ঝোপঝাড় পরিষ্কার আছে, আরো করা হবে। নালা-নর্দমা পরিষ্কার করা আছে, আরো করা হবে। শহরের সকল সড়ক থাকবে থকথকে-ঝকঝকে। এটা নিয়মিত কাজ, তবে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ কার্যক্রম চলছে।’

‘ডেঙ্গু, করোনাসহ’ ভাইরাস ও ছোঁয়াচে রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকে সচেতন ভূমিকা পালন করতে হবে।’

দিনভর শহরের কোর্ট রোডে মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে ধুলাবালি অপসারণ করে পানি দিয়ে ধোয়া-মোছা করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com