শ্রীমঙ্গলে মুজিব শতবর্ষ উপলক্ষে স্বাস্থ্য-পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

March 12, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে মুজিব শতবর্ষ উপলক্ষে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ মার্চ দুপুরে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় কৈশোর কর্মসূচির আওতায় উপজেলার  দক্ষিণ টিকরিয়া কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়া হয়। এছাড়াও কিশোরীদের বর্তমান বিশ্ব জুড়ে  করোনা ভাইরাস স¤পর্কে সচেতনতা নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার, প্রশিক্ষক স্বর্ণা দেবনাথ নিতু প্রমুখ।

এছাড়াও উপজেলার কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ে স্কুল ফোরামের সদস্যদের নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরাই পরিষ্কার করবো এই স্লোগান নিয়ে শ্রীমঙ্গলে মুজিব শতবর্ষ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন

কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, সহকারি প্রধান শিক্ষক ক্ষিতীশ চন্দ্র রুদ্র পাল,সহকারি শিক্ষক মো. সাখাওয়াত হোসেন,শাহিনা আক্তার,শাহনাজ পারভীন, রুমা ধর, মো. নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com