শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক সভা

March 12, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের আইডিয়াল ছাত্র সংসদের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি হাফেজ আব্দুল্লাহ চৌধুরী জুমন। সভায় আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান এবং মুহিবুর রহমান। অনুষ্ঠানে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও পরিস্কার, পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ প্রদান করা হয়। সভাশেষে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দেশ-বিদেশের সবার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com