পুষ্টি বিষয়ক সমন্বয় সভা

March 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগানে মৌলভীবাজারের পুষ্টি সমন্বয় কমিটির সভা হয়েছে।

বৃহস্পতিবার ১২ মার্চ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান আলাউর রহমান টিপু, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম শাহিনা রহমান, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. বিমেন্দ্র ভৌমিক ।

পুষ্টি বিভিন্ন বিষয় উপস্থপান করেন বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা নিউটেশন অফিসার আলতাবুর রহমান।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com