কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে তরুণ নিখোঁজ

March 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে এক তরুণ তাবলীগ জামাত কর্মী নিখোঁজ হয়েছেন।

১২ মার্চ বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ তরুণ মারুফের সন্ধ্যান পাওয়া যাচ্ছেন না। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নিখোঁজ ব্যক্তি নারায়নগঞ্জের ফতোল্লাহ এলাকার এসএসি ফলপ্রার্থী মারুফ।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়নগঞ্জ থেকে তাবলীগ জামাতের সঙ্গে শেরপুরের একটি মসজিদে এসেছেন। দুপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তরুণ সাঁতার দিয়ে নদীর মধ্যখানে চলে যায়। তার খোঁজে পাচ্ছেন না সঙ্গীরা। পরে সিলেট ও উসমানিনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে উদ্ধার অভিযানে নামে।

তাবলীগ জামাতের এক সদস্য বলেন, নারায়নগঞ্জ থেকে আমরা ২০জন মৌলভীবাজারের শেরপুর এলাকার আবাসিক মসজিদে এসেছি। নিখোঁজ মারুফ আমার সাথে এসেছিল। আমরা তিনজন গোসল করতে নেমেছিলাম। আমি যখন নদীর পাড়ে উঠি তখন মারুফকে খোঁজে পাচ্ছিলাম না।

এবিষয়ে ফায়ার সার্ভিসের স্ট্রেশন অফিসার মোঃ রাজা মিয়া বলেন, “আমরা প্রায় দু’ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তির লাশের সন্ধ্যান পাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com