শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার রাত ৮ টায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়ার সভাপতিত্বে ও সমিতির সহ-সভাপতি দেবাশীষ ধর পার্থ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আছকির মিয়া,সাবেক পৌরসভার চেয়ারম্যান এম এ রহিম,সমিতির সাবেক সাধারণ সম্পাদক কদর আলী।
এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন,সাবেক সভাপতি লুৎফুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ব্যবসায়ী ইউছুব আলী,ব্যবসায়ী অধ্যাপক অবিনাশ আচার্য,সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হক,সহ-সভাপতি শামিম আহমেদ,পৌর কাউন্সিলর ব্যবসায়ী মীর এম এ সালাম প্রমুখ। এছাড়াও সাধারণ ব্যবসায়ীদের মধ্য থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,ব্যবসায়ী সমিতির এ পরিষদের এ সভা সর্বশেষ সাধারণ সভা ছিল। আগামী সাধারণ নির্বাচনে নতুন প্রায় ১৬শ’ ভোটারের ভোট প্রয়োগের মাধ্যমে নতুন পরিষদ গঠন করবেন। এ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিশন গঠন করা হয়েছে।



মন্তব্য করুন