চিকিৎসার জন্য প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন মামুন আহমেদ

March 14, 2020,

তোফায়েল পাপ্পু॥ চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা পেলেন আওয়ামী লীগ নেতা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সাংবাদিক মামুন আহমেদ।দীর্ঘদিন যিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে নিয়োজিত থেকে বলিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন এবং তিনি কাধারে একজন সংবাদকর্মীও।

শুক্রবার ১৩ মার্চ রাতে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে এক আলোচনা সভা শেষে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি মামুন আহমেদের হাতে দুই লক্ষ টাকার একটি চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, বি আর ডিবির চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুল, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন মামুন, আকরাম খান, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অনেকদিন আগে থেকেই হৃদরোগের আক্রান্ত ছিলেন তিনি। হঠাৎ করে বুকে ব্যথা বেড়ে গেলে ওনাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয় এবং উনার হার্টের বাইপাস অপারেশন করে। চিকিৎসা ব্যয় নিজের সাধ্যের মধ্যে না থাকায় তিনি স্থানীয় সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাদক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট আর্থিক সহায়তার আবেদন করেন। আবেদনটি আমলে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার ব্যক্তিগত তহবিল থেকে ২লক্ষ টাকার চেক প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com