শ্রীমঙ্গলের ভাড়াউড়া থেকে অজগরের বাচ্চা উদ্ধার

March 14, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়া এলাকার একটি বাড়ি থেকে প্রায় এক বছর বয়সী একটি অজগরের বাচ্চা উদ্ধার করেছে স্হানীয় বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।

শ্রীমঙ্গলে অবস্হিত বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব জানান, শ্রীমঙ্গল শহরতলীর পশ্চিম ভাড়াউড়া এলাকার জনৈক মনির মিয়ার বাড়িতে আজ সকালে ঢুকে পড়ে অজগরের বাচ্চাটি।

পরে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে খবর দিলে পরিচালক সজল দেব মনির মিয়ার টিনের চাল থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে নিয়ে আসেন।

সজল দেব জানান, প্রায় এক বছর বয়সী এবং তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের অজগরের বাচ্চটি সুস্হ রয়েছে। ২-৩ দিনের মধ্যে যে কোন জাতীয় উদ্যানে এটিকে অবমুক্ত করে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com